জিয়াউর রহমানই দেশে সর্ব প্রথম মদের লাইসেন্স দিয়েছিলঃ শেখ সেলিম
- আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে সর্ব প্রথম মদের লাইসেন্স দিয়েছিল বলে মন্তব্য করেছেন সরকারদলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে মদ, জুয়া, রেস খেলা বন্ধ করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, জিয়াউর রহমানসহ তারাই মদের লাইসেন্স চালু করে। দেশে অপসংস্কৃতি চালুর জন্য দায়ী জিয়াউর রহমান। জিয়াউর রহমান লাইসেন্সে মুসলিমদের মদ খাওয়াকে নিষিদ্ধ করেছেন বলে উল্লেখ করেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। বৃহস্পতিবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ।অভিনেত্রী পরীমনির বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনায় জড়ান বিরোধীদল ও সরকারদলীয় সংসদ সদস্যরা।






















