জামালপুরের নকশী পণ্যের সুনাম ছড়িয়ে পড়েছে বিদেশে
- আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জামালপুরের মহিলাদের হাতে তৈরী নকশী কাঁথা, শাড়ী, সালোয়ার কামিজ, পাঞ্জাবী, ফতুয়া সহ নানা নকশী পণ্যের সুনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে । চাহিদা বৃদ্ধির সাথে সাথে ব্যাপকভাবে প্রসার ঘটেছে স্থানীয় হস্থশিল্পে। আর, পহেলা বৈশাখকে সামনে রেখে এই চাহিদা বেড়েছে অনেক গুন। পহেলা বৈশাখ সামনে রেখে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে জেলার সূচি শিল্পীরা।
জেলায় সবমিলিয়ে প্রায় দুই লাখেরও বেশী নারী জড়িত আছেস নকশী সূচি শিল্পের সাথে। সামনেই বৈশাখ, তাই নানা ডিজাইন ,রঙ আর নতুনত্বে নকশী কাঁথা,বেডকভার, শাড়ি,ফতোয়া, পাঞ্জাবী, সালোয়ার-কামিজসহ নানা সূচি পণ্য নিয়ে ব্যস্ত সবাই। উন্নতমানের নকশী সূচিপণ্য ইতিমধ্যে ঢাকাসহ দেশের বড় বড়ো শহরের বাজার দখল করেছে।
সাধারণ মানুষের সাধ্যের কথা চিন্তা করেই তৈরী হচ্ছে পাঞ্জাবী, সালোয়ার-কামিজ, ফতুয়া,বেডকভার, শাড়ি, লেহেঙ্গা।
বিপুল চাহিদা মেটাতে হিমসীম খেতে হচ্ছে মাঝারি উদ্যোক্তাদের। তবে, এবার সূচী শিল্পের পন্যের দাম কিছুটা বৃদ্ধি পেলেও বাড়বে না পণ্যের দাম।
নতুন ডিজাইনের পছন্দের পন্যটি নিয়েই শুরু হবে ঐতিহ্যের পয়লা বৈশাখ। সাথে ভালো বিক্রিতেই লাভবান হবেন ব্যবসায়ীরা। এমন প্রত্যাশা সবারই





















