জামালপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ছাত্রদলের বিভাগীয় সমাবেশে হামলা ও ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সকালে আনন্দগঞ্জ বাজার এলাকায় জেলা ছাত্রদেলর আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,বিএনপি নেতা মাহাবুবুর রহমান জিলানী, বিষ্ণ চন্দ্র মন্ডল,জেলা ছাত্রদল সহসভাপতি শাহাদত হোসেন সাগরসহ আরো অনেকে।
এ সময় বক্তারা ছাত্রদলে বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীব ও বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল সহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।























