জাতীয় সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকেলে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
চলতি অধিবেশনে এটি জামায়াত আমীরের নেতৃত্বে বিরোধী দলের দ্বিতীয় ওয়াকআউট। জামায়াত আমীর বলেন– নির্বাচনের আগে যে বিষয়টি নিয়ে সব দল একমত হয়েছিলো, একসাথে ক্যাম্পেইন করেছে; সে বিষয়টিতে এখন দ্বিমত করা দেশবাসীর মতামতের অবমূল্যায়ন। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে প্রচণ্ড দ্বিমত তৈরি হয়েছে ত্রয়োদশ সংসদের সরকারি ও বিরোধী দলের মধ্যে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন সংকট তৈরি হবে বলে আশঙ্কা জামায়াত আমীরের।











