জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো কারিকুলাম পুনর্বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
কারিগরি শিক্ষার প্রসার ঘটলেই দেশ এগিয়ে যাবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। মুন্সীগঞ্জের গজারিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের বক্তব্যে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যে শিক্ষার্থী অনার্স কিংবা ডিগ্রি নিয়ে বের হবে সে যেনো কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হয়, সে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়ে শিক্ষামন্ত্রী জানান, দেশের উচ্চ শিক্ষার প্রায় তিন চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে শিক্ষা অর্জন করে। এ কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো কারিকুলাম নতুন করে পুনর্বিবেচনা করা হচ্ছে।























