জাতীয় ফুটবল দলের ক্যাম্পে করোনার হানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জাতীয় ফুটবল দলের ক্যাম্পে করোনার হানা। পজিটিভ হয়েছেন ফুটবলার মোহাম্মদ ইব্রাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন।
তবে ক্যাম্পে থাকা বাকি সবাই নেগেটিভ। প্রথম ধাপে পজিটিভ আসলে দ্বিতীয় ধাপে ইব্রাহিম ও টিম হোটেলে তার রুমমেট সোহেল রানার আবারো করোনা পরীক্ষা করা হয়। যেখানে সোহেল রানার নেগেটিভ আসলেও পজিটিভ আসে মোহাম্মদ ইব্রাহিমের। আপাতত নিজের রুমে আইসোলোশনে আছেন তরুণ উইঙ্গার ইব্রাহিম। তবে, আইসোলেশনে থাকলেও, নেই করোনা উপসর্গ। মঙ্গলবার দুপুরে দলের সাথে অনুশীলন করেছেন এই মিডফিল্ডার। এদিকে, বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে আজও বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল।



















