ছাত্রাবাস থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে একটি ছাত্রাবাস থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমি খাতুন। গেলো রাতে উপজেলা সদরের মাতৃছায়া ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রায় ৯ মাস আগে সেলিমের সাথে নিহত সুমির বিয়ে হয়। বিয়ের পর সেলিম চাকুরীর সুবাদে স্ত্রীকে গ্রামের বাড়ীতে রেখে উপজেলা সদরের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন। বুধবার দুপুরে নিহত সুমি তার স্বামীর ছাত্রাবাসে আসেন। পরে ওই রাতে সেলিম তার শশুরকে ফোন দিয়ে বলে তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। সুমির বাবা পুলিশ কে খবর দিলে রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ আরও জানান, এ বিষয়ে আজ সকালে নিহত সুমির বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী ।






















