০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

চিকিৎসা অবহেলায় মৃত্যু মেনে নেওয়া যায় না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসা অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে পেটে গজ রেখে সেলাই দেওয়ার পর মারা যাওয়া তিন সন্তানের জননী কনিকা রানীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এরই মধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না। এই পরিবারের পাশে সরকার থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সরকার পরিবারটির সহযোগিতায় পাশে থাকবে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের সংকট কাটিয়ে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি ব্যক্তিগতভাবে কনিকার পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামের কনিকা মণ্ডল (৩৫)। পরে তার পেট ফুলে গেলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই পরীক্ষায় তার পেটে গজ পাওয়া যায়। অস্ত্রোপচার করে গজটি বের করা হলেও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট রাতে তার মৃত্যু হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চিকিৎসা অবহেলায় মৃত্যু মেনে নেওয়া যায় না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬