চাপাইনবাবগঞ্জে আগামীকাল থেকে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা
- আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
জেলার ৫৫ শতাংশ মানুষের করোনা শনাক্ত হওয়ায় চাপাইনবাবগঞ্জে আগামীকাল থেকে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
সোমবার সকালে এক জরুরি বৈঠকে লকডাউনের এই সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় জানানো হয়, জরুরি সেবা ছাড়া লকডাউনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসময় কোন যানবাহন রাজশাহী ও নওগা থেকে চাপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাপাইনবাবগঞ্জ থেকেও কোন যানবাহন জেলার বাহিরে যেতে পারবে না।সকল প্রকার দোকনপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। বিধি মেনে শিল্প কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলেও সিদ্ধান্ত হয়। বিধি অনুসরণ করে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্তে নামাজে সর্বোচ্চ ২০ জন মুসুল্লী অংশ নিতে পারবেন।
এছাড়া আমের আড়ৎ বা বাজার পৃথক জায়গায় ছড়িয়ে বিক্রি করা যাবে। তবে বাগান থেকে আম ট্রাকে করে পাঠানো এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহণ চালু থাকবে।এদিকে, করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩জন করোনা আক্রান্ত ও ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

























