চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ১৯০৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে শিবগঞ্জ উপজেলার সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামানোর পর, আরেকটি দোকানে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক মারা যান। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















