চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধরপাকড় চলছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। গেল ৯ মার্চ চাঁদপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়।





















