চাঁদ দেখা যায়নি, শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ১১:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৬৭০ বার পড়া হয়েছে
দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৩০ রমজানশেষে কাল শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বুধবার সন্ধ্যায় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এ সময় সবাইকে করোনাকালের নিয়ম মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী।
১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল আকাশের দৃশ্য ছিল অনেকটা এরকম। পবিত্র রমজান মাসের ২৯ রোজাশেষে আকাশে দেখা মেলেনি কাঙ্খিত সেই ঈদের চাঁদ। কবে হবে পবিত্র ঈদুল ফিতর, সেই সিদ্ধান্ত নিতেই বুধবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। বৈঠকে শেষে তিনিই জানান সেই সিদ্ধান্ত।
পাশাপাশি ঈদ জামাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ধর্ম প্রতিমন্ত্রী/ সবার সচেতনতায় ঈদ হবে উৎসব ও আনন্দের, এমন প্রত্যাশা ছিল সবার।



















