চলমান করোনার টিকাদান কর্মসূচি রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচি রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, করোনা থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে রমজান মাসেও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি চালানো হবে। গেল ২৬ ফেব্রুয়ারি যাদের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে, তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন আরও তিন দিন। স্বাস্থ্য খাতকে ডিজিটালাইসড করা হবে। প্রত্যেকটি হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং তা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।























