চলতি মাসেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু
- আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
চলতি মাসেই দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। এরমধ্যে একটি চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা ওয়ার্ড। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করে প্রকৃত দাবিদারই যেন এই ফ্যামিলি কার্ড পায় সেজন্য নির্দেশনা দেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
বিএনপির নির্বাচনী ইশতেহারে সবচেয়ে অগ্রাধিকারমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে চলতি মাসের ১০ তারিখ। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন জেলার ১৪ টি স্থানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করছে সরকার। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পতেঙ্গা ওয়ার্ড।
৬৭ হাজারেরও বেশি জনসংখ্যার ওয়ার্ডটিতে পরিবার রয়েছে ১৬ হাজার। এর মধ্যে হতদরিদ্র রয়েছে প্রায় দেড়শ পরিবার। ফ্যামিলি কার্ডের জন্য নির্ভুল তালিকা তৈরি করা হচ্ছে। একটা স্বচ্ছ ও নির্ভুল তালিকা করতে প্রশাসন বদ্ধপরিকর ।জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ যেন না পড়েন। প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই লক্ষ্য বলে জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা।
পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের কাছে তুলে দেয়া হবে এই ফ্যামিলি কার্ড।














