চট্টগ্রামে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, কুচক্রি মহলের হুমকি, মামলা-হামলার প্রতিবাদ ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালনে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নগরীর কেইপিজেড এলাকার একটি রেস্টুরেন্টে সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক ক্লাব। ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রাবন্ধিক ও সাংবাদিক মুক্তাদির আজাদ, মানবাধিকার কর্মী সুমন শাহরিয়ারসহ ক্লাব সদস্যরা। এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় হামলা আর মামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। এক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার দাবিও জানান তারা।






















