চট্টগ্রামে পুলিশের উপ কমিশনার আমিরুলকে প্রত্যাহারসহ ৬ দফা দাবি
- আপডেট সময় : ০৬:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে গিয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের উপ কমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহারসহ ৬ দফা দাবি জানিয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার নগরীতে সভা সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের ছত্রছায়ায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে। কিন্তু বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গিয়ে পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছেন। এসময় সিএমপি পুলিশ কমিশনারের অফিসে দেয়া শিক্ষার্থীদের মোবাইল নাম্বার, ঠিকানা ব্যক্তিগত তথ্য ফাসঁ করার অভিযোগ করে শিক্ষার্থীরা এ ঘটনায় সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে প্রত্যাহার, শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় সুনিদিষ্ট তদন্ত ও বিচার দাবী, রং তুলি নষ্ট ও ফেলে দেয়ার ক্ষতিপুরণ দাবি করা করেন।
























