চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা ও মেট্রোরেল চালু করতে সম্ভাব্যতা যাচাইয় শুরু করতে যাচ্ছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা ও মেট্রোরেল চালু করতে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয় শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৭ কোটি টাকা।
সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চট্টগ্রামের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে ও নগরবাসীর প্রত্যাশা পূরণে এ উদ্যোগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ উদ্যোগ বাস্তবায়ন করবে। ওবায়দুল কাদের বলেন, ৮ থেকে ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের সাথে সংশ্লিষ্টদের মতবিনিময় ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।





















