চট্টগ্রামে অবৈধভাবে বসবাসরত ৩৪৫ জন রোহিঙ্গা আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে বসবাসরত ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বুধবার রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ ও ৭নং ওয়ার্ডের বার্মা কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মধ্যরাত থেকে চালানো এ অভিযানে যৌথবাহিনী বার্মা কলোনী এলাকায় তল্লাশি চালিয়ে ১৭৬ পুরুষ, ৮৬ নারী ও ৮৩ অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃতদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এর তত্ত্বাবধানে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

















