চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু
- আপডেট সময় : ০৩:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নগরীর বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাশাপাশি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া স্থাপিত ব্যানার-পোস্টারও অপসারণ করা হচ্ছে। এ ব্যাপারে কোনো আপোষ করা হবেনা বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন মহানগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বলেন, বিলবোর্ড-ব্যানার-পোস্টার উচ্ছেদ ও বিলবোর্ডমুক্ত করা হবে।
ইতোমধ্যে শহরকে বিলবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত করতে কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নগরীতে কোনোর ধরনের বিলবোর্ড থাকবে না বলে ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বলেন, অনুমোদন ছাড়া বিলবোর্ড স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসময় জলাবদ্ধতামুক্ত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার কথাও জানান মেয়র।
বিলবোর্ড-ব্যানার-পোস্টার উচ্ছেদে, এই অভিযান পুরো চট্টগ্রাম নগরীতে ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।





















