গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় দু’জন নিহত : ১৩০ জনকে আসামী করে পৃথক মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচনী সহিংসতায় দু’জন নিহতের ঘটনায় ১৩০ জনকে আসামী করে পৃথক মামলা হয়েছে।
পুলিশ- মৌজে আলী মৃধা হত্যাকান্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। তবে ভ্যানচালক আবু বকর হত্যায় অভিযুক্তরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ জানায়, মৌজে আলীকে হত্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ জনকে আসামী করা হয়। এদিকে, আবু বক্কর হত্যার ঘটনায় তার বাবা আনজু ফকির বাদী হয়ে মামলা করেছেন। আসামী করা হয়েছে ৫০ জনকে। তবে এই মামলার কোন আসামীকে পুলিশ এখনো গ্রেফতার করেনি।






















