গুম-খুন আর লুটপাটের রাজনীতি থেকে দেশ রক্ষায় জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে : মেনন
- আপডেট সময় : ০৮:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
গুম-খুন আর লুটপাটের রাজনীতি থেকে দেশ রক্ষায় জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত ডা. খন্দকার মোহাম্মদ আলমগীরের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে মঙ্গলনার ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত ড. খন্দকার মোহাম্মদ আলমগীরের স্মরণে সভার আয়োজন করা হয়। অংশ নেন রাজনীতিবীদ ও পেশাজীবিরা।
গণস্বাস্থ্যের তত্ত্বাবধানে প্রবীণ আবাসন ও হাসপাতাল নির্মাণের এক কোটি ১৫ লাখ টাকার চেক তুলে দেন ড. খন্দকার মোহাম্মদ আলমগীরের স্ত্রী। এসময় বক্তারা প্রয়াত আলমগীরকে স্মরণ করেন।
অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ব্যক্তি স্বার্থে কাজ করা দলগুলো আজ রাজনৈতিকভাবে ব্যর্থ।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, অসাম্প্রায়িক রাষ্ট্র গঠনে দেশকে স্বাধীন করা হলেও প্রতিটি ক্ষেত্রে চূড়ান্ত বৈষ্যম্যের স্বীকার সাধারণ মানুষ।
এ সময় কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে সবাই এগিয়ে আসার আহবান জানান তিনি।





















