গাইবান্ধায় নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি
- আপডেট সময় : ০৫:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ভাঙ্গনের ভয়াল থাবায় প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা, ভেঙ্গে যাচ্ছে ফসলি জমিসহ বহু স্থাপনা। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে শত-শত পরিবার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধায় ভাঙ্গনের তান্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা। ভাঙ্গছে মানুষের স্বপ্ন আর জীবনের শেষ সম্বল। চোখের সামনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। খোলা আকাশের নিচে প্রতিদিন অনিশ্চিত জীবনের সংগ্রাম। প্রতিটি ঢেউ কেড়ে নিচ্ছে একেকটি পরিবারের স্বপ্ন, একেকটি জীবন-কাহিনী। নদীর নির্মম গ্রাসে বাড়ছে শুধু হাহাকার আর কান্না।
এদিকে, বালাসিঘাট, কুটিপাড়া, শ্রীপুর, সদরের কুন্দেরপাড়া এরেন্ডাবাড়ি, জিগাতলা, করতোয়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, ফুলছড়িসহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে নদীভাঙ্গন। কয়েকদিনের ব্যবধানে বিলীন হয় বসভিটা, ফসলী জমিসহ বহু স্থাপনা।
এদিকে, ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা।
ভাঙ্গনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
















