গরীব ও অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বন্দর স্টীল লিমিটেডের এমডি’র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
গরীব ও অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বন্দর স্টীল লিমিটেড এর এমডি মোহাম্মদ আবুল কালাম। সকালে রাজধানীর বনশ্রীতে বিক্রমপুর বন্ধন ঢাকার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বলেন, দেশে করোনা মহামারিতে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে আছে। তাই সরকার যেভাবে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে এর পাশাপাশি বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি আত্ম সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও জানান আবুল কালাম। অনুষ্ঠানে গরীব অসহায় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ উপিস্থত ছিলেন।






















