গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৭২৬ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। ৩৪ জনের মধ্যে হাসপাতালে ৩২ ও বাড়িতে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ২০ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৬৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি। এ সময় নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ১৮৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৭ হাজার ৫০৩ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।














