গত ১৩ বছর ধরে প্রতি ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে বিএনপি: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বিএনপি এখন পথ হারানো পথিক, তাদের জাতীয় ঐক্যের চেহারা গত নির্বাচনে জাতি দেখেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে একথা বলেন তিনি। এসময় ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সেতুমন্ত্রী আরও বলেন, গত ১৩ বছর ধরে প্রতি ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে দলটি। বিএনপিকে নেতৃত্বশুন্য বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় তিনি ঢাকা বার কাউন্সিলের নির্বাচনে কি হয়েছে, তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার সম্পর্ক জড়ানো আসলে রাজনৈতিক কুট-কৌশলের অংশ ছাড়া কিছুই নয়। নির্বাচনের পরে ফলাফল গণনার সময় কিছু বির্তক হয়েছিল এবং অভিযোগের পরিপেক্ষিতে ভোট পুণরায় গণনা করে ফলাফল প্রকাশিত হয়েছে বলেও জানান হানিফ।






















