গণহত্যা দিবস উপলক্ষে থানার ঘাট বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ আজ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে থানার ঘাট বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সকালে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। পরে পর্যায়ক্রমে ডিআইজির নেতৃত্বে রেঞ্জের কর্মকর্তা, জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।






















