গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের সঙ্গে দায়বদ্ধতা নিশ্চিত করার তাগিদ তথ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের সঙ্গে দায়বদ্ধতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। বঙ্গবন্ধু পেশাদার সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতার দায়বদ্ধতা নিশ্চিত করতেই প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলের পর্যাপ্ত ক্ষমতা নিশ্চিত করতে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আইনটি সংশোধন হলে প্রেস কাউন্সিল আরও শক্তিশালী হবে বলে। শুধুমাত্র কার্ড ছাপিয়ে সাংবাদিক পরিচয় দেন এমন সাংবাদিকতার সমালোচনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেই এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।





















