০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

গণভোটের রায় অস্বীকার করছে বিএনপি: হামিদুর রহমান আ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদের প্রথম দিন থেকেই বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে তা অস্বীকার করে আসছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেওয়ার সুযোগ পেতেন। অধ্যাদেশ জারির মাধ্যমে এখনো গণভোটের রায় বাস্তবায়ন করা সম্ভব বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, মনোনয়ন বাছাইয়ে ১১ দলীয় জোটের প্রার্থী যোগ্য প্রমাণিত হবেন বলে তারা আশাবাদী।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, গণভোটে জুলাই সনদ পাস হলেও বিএনপির একঘেয়েমির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের রায় বাস্তবায়ন হলে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে জয়ী হতেন বলেও দাবি করেন তিনি।

এ সময় সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়মিত বৈঠক করা নিয়েও প্রশ্ন তোলেন ১১ দলীয় জোটের সমন্বয়ক। তিনি বলেন, সচিবালয় মূলত নির্বাহী বিভাগের জায়গা হলেও সেখানে বিএনপির শীর্ষ নেতারা নিয়মিত বৈঠক করছেন। এমন উদাহরণ খুব একটা নেই, এবারই প্রথম দেখা যাচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণভোটের রায় অস্বীকার করছে বিএনপি: হামিদুর রহমান আ

আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬