গণভোটে জনগণের রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই : শিশির মনির
- আপডেট সময় : ০৯:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৮৫১ বার পড়া হয়েছে
শিষ্ট আইনজীবী- অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। সেই রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই। দুপুরে জাতীয় প্রেসক্লাবে নেক্সাস ডিফেন্স অব জাষ্টিস আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ কথা বলেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক এই গোলটেবিল বৈঠক। এতে যোগ দেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সবাই মত দেন জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে।
গোল টেবিল বৈঠকে শিশির মনির বলেন, সব অধ্যাদেশ অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, ক্ষমতায় শুধু সরকারি দল থাকবে, এ দেশে এটা আর হবে।‘
তিনি আরো বলেন, ১৬টির মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে সরকার। যা জনগণের স্বার্থ বিরোধী।
তিনি আরো বলেন, ‘কেনো সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি দূরে সরে আসছে তা আমাদের বোধগম্য নয়।


























