গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ২২৪৮ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের অনুমোদন করেন তিনি।একই সাথে আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। তাদের কথা শুনতে চান। তিনি কোন সংঘাত চান না। পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি হত্যাকান্ডের বিচার করা হবে বলে জানান তিনি।


























