গণতন্ত্রের লড়াই চলমান থাকবে: ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১৯৮৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন, নয়াদিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সন অফিসে তিনি দেখা করতে আসেন।
রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার বাংলাদেশ মিশনেরও দায়িত্বপ্রাপ্ত। সাক্ষাৎকালে বাংলাদেশে অস্ট্রিয়ার কনস্যুলার ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র উপদেষ্টা কমিটির সদস্য তাজভীরুল ইসলাম। বিএনপি মহাসচিব অস্ট্রিয়া রাষ্ট্রদূতকে স্বাগত জানান। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। বাংলাদেশে বিনিয়োগ, আগামী নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব রাষ্ট্রদূতকে অবহিত করেন।























