খেলাফত মজলিসের গোলটেবিল বৈঠক : গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ জামায়াতের
- আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
খেলাফতে মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, গণভোটে জনগণ যে সুস্পষ্ট ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত সাংবিধানিক ও আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে খেলাফতে মজলিস আয়োজিত গোল টেবিল বৈঠকে তারা বলেন, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং নির্বাহী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা- এসব বিষয় আর বিলম্ব করা যাবে না। বক্তারা আরও জানান, প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও কার্যকর করা জরুরি। একই সঙ্গে ব্যাংকিং খাতের সংস্কার, বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অনেকে।






















