খুলনায় পাটকল শ্রমিকদের বকেয়া পাওনাসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি
- আপডেট সময় : ০৫:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
খুলনায় এক বছরেরও বেশি সময় ধরে সরকারি ৯টি পাটকল বন্ধ রয়েছে। খালিশপুর ও দৌলতপুর জুট মিলের দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা প্রায় পাঁচ হাজার শ্রমিক সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত। বকেয়া পাওনাসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে শ্রমিকরা। নেতাদের অভিযোগ, বিজেএমসির কতিপয় অসৎ কর্মকর্তার জন্য আটকে আছে পাওনা টাকা। আর বিজেএমসি বলছে, শ্রম আইন মেনে টাকা দেয়া হয়েছে শ্রমিকদের।
পাটকল বন্ধের তিন মাসের মধ্যেই শ্রমিকদের সব পাওনা পরিশোধের কথা বলেছিল সরকার। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও বকেয়া, মজুরি কমিশন অনুযায়ী ঈদুল আযহা ও ঈদুল ফিতরের বোনাসসহ কোন টাকাই বুঝে পাননি। লিজের মাধ্যমে মিল চালুর কথা থাকলেও, সেই কার্যক্রম চলছে ধীরগতিতে। ফলে দু:শ্চিন্তায় দিন পার করছেন চাকরি হারানো ৪১ হাজার পরিবার। তাই, নতুন করে আন্দোলনে নেমেছেন অস্থায়ী ও বদলি শ্রমিকরা।
সরকার ছাড় দিলেও বিজেএমসির কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে আটকে আছে টাকা। অস্থায়ী শ্রমিকদের বকেয়া পরিশোধ করে সরকারি মালিকানায় মিল চালুর দাবি জানিয়েছেন, শ্রমিক নেতারা।
শ্রম আইন মেনে সরকার শতকরা ৮০ ভাগ টাকা দিয়েছে শ্রমিকদের। অস্থায়ী ও বদলি শ্রমিকদের কোন টাকা পাওনা নাই বলে জানায়, বিজেএমসি।
কর্তৃপক্ষ বলছে, পাটকলগুলো লিজ দিতে বিজেএমসি দরপত্র আহবান করেছিল। কিন্তু, আটটির মধ্যে মাত্র পাঁচটির জন্য আবেদন জমা পড়েছে।





















