খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশনে বসেছে দলের নেতাকর্মীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশনে বসেছে দলের নেতাকর্মীরা।
সকাল ৯টা থেকে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয় এই গণঅনশন কর্মসূচি।
উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর ফ্যাসিবাদী সরকার এখনও পর্যন্ত তার চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। এতে আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হতে দেখা গেছে।





















