খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ না পেলে যে-কোন অঘটনের দায় সরকারের : ফখরুল
- আপডেট সময় : ০৭:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৬২৫ বার পড়া হয়েছে
মানবিক বিবেচনায় উন্নত চিকিৎসায় জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার কিছু হলে সে দায় সরকারকেই নিতে হবে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নয়াপল্টনে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন। বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সনের অবস্থা ভালো নয়।
বন্দী খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি।
মানবিক বিবেচনায় উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে আবারো সরকারের কাছে আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এই সরকার মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আজ মানুষের জন্য দোয়া চাইতে খোলা জায়গা পাওয়া যায় না।
























