কয়েকটি জেলায় প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে মহানগর ও জেলা যুবলীগ
- আপডেট সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলায় প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে মহানগর ও জেলা যুবলীগ
দুপুরে নগরীর কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে পৃথক পৃথক মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় মহানগর যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম এবং জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই ইস্যুতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ। এসময় বক্তরা বলেন, বিএনপি-জামায়াত বিদেশে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। তাদের সেই সরকার পতনের সপ্ন কখনো পুরুন হবে না। বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র যুবলীগ রাজপথে থেকে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করবে।
এছাড়া- রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি জেলা যুবলীগের উদ্যোগে শহরের বনরুপাস্থ বিএম শপিং কমপ্লেক্স চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের আগে রাঙামাটি পৌরসভা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করে যুবলীগের নেতাকর্মীর।





















