কুষ্টিয়ায় ৩ খুনের ঘটনায় এএসআই সৌমেন সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ১২:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় গুলি করে তিনজনকে হত্যার জেরে খুলনার ফুলতলা থানার এএসআই সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।ঘটনার তদন্তে গঠন করা হয়েছে দুটি আলাদা তদন্ত কমিটি।
সৌমেন রায় ছুটি না নিয়ে কুষ্টিয়ায় যাওয়ায় বিধিমোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান। সাময়িক বরখাস্ত সৌমেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদকে প্রধান করে কুষ্টিয়ায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা বিশেষ শাখার ডিআইও। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্য তদন্ত কমিটিতে আছেন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপারকে। অন্যরা হলেন, সহকারী পুলিশ সুপার ও কুষ্টিয়া ডিআইও। রোববার সকালে কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে বিকাশ এজেন্ট শাকিল, স্ত্রী আসমা ও তার শিশু সন্তান রবিনকে গুলি করে হত্যা করে সৌমেন মিত্র।






















