কিছুটা ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
হাসপাতালের চেয়ে গুলশানের বাসভবন ফিরোজায় কিছুটা ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সম্মত হলে আজ তার একাধিক পরীক্ষা করার কথা রয়েছে। চিকিৎসকরা বাসায় গিয়ে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল। খারাপের মধ্যেও একটু ভালো আছেন। নেত্রীর রক্তের হিমোগ্লোবিনও সন্তোষজনক। এ অবস্থা কত দিন থাকবে সেটাই বড় শঙ্কার। রক্তক্ষরণ বন্ধ আছে। তবে আবার রক্তক্ষরণ হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন
হবে। মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাসায়ও তাকে রুটিনমাফিক দেখছেন চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়াকে বাসায় নেয়ার পর করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাইরের কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নেতাকর্মীদেরও ভিড় করতে দিচ্ছেন না নিরাপত্তাকর্মীরা।





















