কলকাতায় বিধানসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে বিধানসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা ব্যানার্জিকে থাকতে হলে এই নির্বাচনে তার জেতাটা জরুরি।
ভোটের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এই উপ-নির্বাচনে নিরাপত্তা নিয়ে কঠোর প্রশাসন। গতকাল থেকেই ভবানীপুর কেন্দ্রে বাড়তি ফোর্স নিয়োজিত করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রের পাহরায় পাঁচ জন জয়েন্ট সিপি পদমর্যাদার কর্মকর্তা আছেন। এছাড়া ১৪ জন ডেপুটি কমিশনার ও ১৪ জন অ্যাসিস্টেন্ট কমিশনার থাকছেন। ৯টি স্ট্রাইকিং ফোর্স, ১৩টি কিউআরটি ভ্যান ও ৯টি ফ্লাইং স্কোয়াডও প্রস্তুত আছে। চলছে রিভার প্যাট্রোলিংও।






















