কর্মহীন মানুষের মাঝে শিক্ষার্থীদের খাদ্য বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জেলায় নবম ও দশম শ্রেণির ৮০ জন শিক্ষার্থী আহব্বান নামক স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগ নেন।সোমবার সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় “ফ্রি সবজি বাজার” দোকান দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। প্রথম দিনে ১শ’ জনের হাতে সবজি ও মাস্ক ও বিতরণ করা হয়।আগামী এক মাস এই বিতরণ কার্যক্রম চলবে।






















