কর্তৃপক্ষের অবহেলায় দর্শনার্থী হারাচ্ছে পর্যটন শহর দিনাজপুর
- আপডেট সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সমৃদ্ধ ইতিহাসের শহর দিনাজপুর। এখানে রয়েছে রামসাগর, সুগসাগর, মাতাসাগরসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। রয়েছে রাজবাড়ী, কান্তজি মন্দির সহ বিভিন্ন পর্যটন স্পট। কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় দর্শনার্থী হারাচ্ছে এসব পর্যটন স্পট।
দর্শনার্থীরা বলছে, এসব পর্যটন স্পটগুলো সংস্কার ও আধুনিকায়নের অভাবে কমছে পর্যটকদের আগমন। সচেতন মহল বলছে কর্তৃপক্ষের অবহেলায় ও যথাযথ পদক্ষেপ না নেয়ায় অন্তরালে থেকে যাচ্ছি ইতিহাস সমৃদ্ধ এসব পর্যটন স্পট। নেই আধুনিক সুযোগ-সুবিধা। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা অভাব। যে কারণে টানতে পারছেনা দর্শনার্থী। এরইমধ্যে গোপালের জলসাঘর, ঘোড়াঘাটে রাজবংশের ইতিহাস, খানসামার আওকরা মসজিদ বিলীন হয়ে গেছে সংস্কারের অভাবে। এছাড়া বিরল উপজেলার ধর্মপুর জাতীয় উদ্যান ও নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানসহ বেহুলার বাসরঘরও সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। তবে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা দিনাজপুরের স্বপ্নপুরী নতুন আঙ্গিকে গড়ে ওঠায় জেলার একমাত্র পর্যটন স্পট হিসেবে কিছুটা দর্শনার্থীর আগমন ঘটছে।






















