করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ জনের মৃ্ত্যু
- আপডেট সময় : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫১৩ জন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।















