করোনাকালেও বিগত অর্থবছরে ৬.৯ শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের
- আপডেট সময় : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আর তাই জনগণের ওপর আস্থা রাখে তার দল। বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণ নৌকায়ই ভোট দেবে। কারণ গত ১২ বছরে দেশে ইতিবাচক পরিবর্তন হয়েছে। করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে সরকার। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আরো বলেন, সরকারে আওয়ামী লীগের ধারাবাহিকতা থাকায় অর্থনীতি দ্রুত এগিয়েছে এবং বাংলাদেশ পেয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।





















