টাঙ্গাইলে করোনাকালে দারিদ্রের কারণে বেড়ে চলেছে বাল্যবিবাহ। সেই সাথে বাড়ছে বালিকা বধূদের মৃত্যুঝুঁকিও। বাসাইলে এই প্রবণতা বেশি। সম্প্রতি এ উপজেলায় বিয়ের এক মাসের মাথায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন, সমাজকর্মীরা।
করোনাকালে দারিদ্র্য বাড়ায় টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ব্যাপক হারে বেড়েছে বাল্যবিয়ের সংখ্যা। প্রশাসনের নজর এড়িয়ে নিবন্ধন ছাড়াই এ বিয়েগুলো অনুষ্ঠিত হচ্ছে। এতে জনপ্রতিনিধিরও সহযোগিতা করছে বলে অভিযোগ। সম্প্রতি উপজেলার অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিয়ের একমাস না যেতেই রক্তক্ষরণে ভুগে এবং অপুষ্টিতে মারা গেছে।
রক্তক্ষরণ বন্ধে তাকে গ্রাম্য কবিরাজের ওষুধ খাওয়ান শাশুড়ি। এক পর্যায়ে যৌন উত্তেজক ওষুধও খাওয়ানো হয় তাকে। তবে, এসব অভিযোগ অস্বীকার করেন কিশোরীর শ্বশুরবাড়ির লোকজন।শুধু আইন নয়, এজন্য সামাজিক সচেতনতা ও দারিদ্র্য নিরসন জরুরি বলে মনে করে, উপজেলা প্রশাসন।
বাল্যবিয়ের শিকার কিশোরীদের মৃত্যুরোধে আগে দারিদ্র্য নিরসন ও শিক্ষা সম্প্রসারণের সঠিক ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন, স্থানীয় সচেতন মহল।
গুরুত্বপূর্ণ লিংক সমুহ
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345