করোনা ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই – স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
তিনি বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদসহ অনেকে। করেনা ভাইরাসের কোন রোগী চীন থেকে আসলে, বা বাংলাদেশে কোন মানুষ এ রোগে আক্রান্ত হলে সংগে সংগে হাসপাতালে ভর্তি করানো এবং প্রশাসনকে খবর দেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ।























