করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায়, মৌলভীবাজার ও সাতক্ষীরায় নয়’জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায়, মৌলভীবাজার ও সাতক্ষীরায় নয়’জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে ।এদের মধ্যে ৩জন পুরুষ ও ১জন নারী । মৃত আবদুল গফুর, মফিজুল ইসলাম, জাহানারা খাতুন, গফুর মিয়া কুমিল্লা জেলার বাসিন্দা। এদের মধ্যে, জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজন চিকিৎসাধীন ছিলেন।
মৌলভীবাজারে করোনা উপসর্গ জ্বর-সর্দি-কাশি-গলাব্যথা নিয়ে ৪ জনের মৃত্যু হয়। ভোরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে ইয়াওর আলীর মৃত্যু হয়। শ্রীমঙ্গলের সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা দিলীপ দত্ত গেলো সন্ধ্যার ৭টার দিকে মারা যায়। এবং মৌলভীবাজার সদর উপজেলার নড়িয়া গ্রামের সবুজ মিযা গতকাল সন্ধ্যা ৬ টার দিকে তার বাড়িতে মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। গেলো রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



























