করোনা আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১০২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৭২৯ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৬৯৮ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।





















