১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

কম খরচ ও অধিক লাভ হওয়ায় চাঁদপুরে বাড়ছে আখের চাষাবাদ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ২০৭৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আখ চাষ করে সাফল্য পেয়েছেন চাঁদপুরের প্রায় দুই হাজার কৃষক । কম খরচ ও অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে এ জেলায় আখের চাষাবাদ। দুই ধরণের আখের মধ্যে এখানে শুধু চিবিয়ে খাওয়ার আখের চাষাবাদ হয়। জেলায় সবচেয়ে বেশি আখের আবাদ হয় ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায়। এদিকে কৃষকদের আখ চাষে আরো বেশি উদ্বুদ্ধকরণে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

চিবিয়ে খাওয়ার আখ চাষে চাঁদপুরের কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ। জেলার ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সবচেয়ে বেশি আখের চাষ হয়। বিগত বছরের তুলনায় এবার ফলন ও দামে খুশি কৃষকেরা। কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন আখ চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষক। তবে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আখ ও আলু চাষে ব্যাহত হচ্ছে বলে জানান চাষীরা।

আখ ক্ষেত থেকেই শ-হিসেবে আখ কিনে নিচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। প্রতি ১শ’ আখ দুই হাজার থেকে তিন হাজার টাকায় কিনছে তারা। জেলার চাহিদা মিটিয়ে লক্ষীপুর, নোয়াখালী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে চিবিয়ে খাওয়ার এই সুস্বাদু আখ।

জেলায় চলতি বছরে ৬শ ৬০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। অন্য ফলনের আবাদ না কমিয়ে কিভাবে আখের চাষাবাদ আরো বাড়ানো যায় – সেই লক্ষ্যে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মানব দেহের জন্য আখের রস অনেক কার্যকরী। তার পাশাপাশি আখের পাতা গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। জেলায় চিবিয়ে খাওয়ার আখ চাষে মাটি উপযোগী ও লাভজনক ফলন হওয়ায় সরকারিভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুদৃষ্টি চান চাষীরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কম খরচ ও অধিক লাভ হওয়ায় চাঁদপুরে বাড়ছে আখের চাষাবাদ

আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩