কঠোর মনিটরিংয়ের মাধ্যমে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের আহ্বান ইলিয়াছ কাঞ্চনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৭১২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস যেভাবে নিয়ন্ত্রণ করে আসছে সরকার, সেভাবেই কঠোর মনিটরিংয়ের মাধ্যমে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন।
সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২০১৯-২০ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি এ আহ্বান জানান। বলেন, করোনার কারণে আগের বছরের তুলনায় গতবছর সড়ক দুর্ঘটনা অনেক কম হয়েছে। এ সময় জরুরী যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সড়ক দুর্ঘটনা এ সময় আরো কম হওয়া উচিত ছিল। সড়ক দুর্ঘটনার জন্য সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাবের পাশাপাশি অশিক্ষিত ও অদক্ষ চালককে দায়ী করেন ইলিয়াছ কাঞ্চন। রাজনৈতিক সদিচ্ছার অভাবে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।



























