কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোয় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে
- আপডেট সময় : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোয় করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। এই অবস্থায় উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে ১২ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫টি শিবিরকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে।
সকাল থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন থাকবে। বিষয়টি জানিয়েছেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব বাজায় রেখে জরুরি ঔষধ, খাদ্য ও গ্যাস সিলিন্ডার বিতরণের কার্যক্রম চলমান থাকবে। করোনার শুরু থেকে রোহিঙ্গা শরণার্থীশিবির নিয়ে সবাই উৎকণ্ঠার মধ্যে ছিল। গত কয়েকদিন জেলার আক্রান্ত করোনা রোগীদের অধিকাংশই শরণার্থীশিবিরের। কয়েক মাস আগে প্রতিদিন এক-দুজন করে করোনা শনাক্ত হলেও ঈদের পর থেকে হঠাৎ দৈনিক ২০ থেকে ৪৫ জনের মতো করোনা রোগী পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত রোহিঙ্গা শিবিরগুলোয় ৯১৩ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১২ জন। এর মধ্যে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের।



















